জমি নিয়ে দ্বন্দ্ব কেএম রাফি ভাইয়ে ভাইয়ে

Description

জমি নিয়ে দ্বন্দ্ব কেএম রাফি ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বাঁধে বাপের জমি নিয়ে, গাঁয়ের মোড়ল পকেট ভরে সেই যুদ্ধই দিয়ে। নালিশ যায় নেতার কাছে মামলা হয় থানায়, মোড়ল-নেতার পকেট খানি ভরে কানায় কানায়। ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ রক্ত ঝরুক তবু, জমি নিয়ে এমন বিরোধ মিটে নাতো কভু। দুই দিনের এই দুনিয়াতে স্বার্থের এই দ্বন্দ্ব, দেখছি অনেক ভাইয়ে ভাইয়ে দুইযুগ কথা বন্ধ। অথচ সব থাকবে পরে আমরাই যাবো চলে, একটু সদয় হতে কি দোষ সকল স্বার্থ ভুলে

Created On

09.11.2025 10:19

Download

Related Images